মাদারীপুরের চরমুগরিয়ায় মুক্ত পরিবেশে বিচরণ করা ১১টি বানরের মৃত্যু হয়েছে; যেগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে বনবিভাগের কর্মকর্তারা বলছেন।
আরেকটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চরমুগরিয়া থেকে ১১টি বানরকে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় বলে মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত জানিয়েছেন।
তিনি বলেন, “দিনের কোনো এক সময় কে বা কারা বানরগুলোকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে; একটি বানর গুরুতর অসুস্থ অবস্থায় বেঁচে ছিল। সেটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
0 Comments